,

ইনজুরিতে সাকিব!

news-image

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছেন সাকিব আল হাসান। ইনিংসের ৩৬তম ওভারে আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির বলে সজোরে মারতে গিয়ে বাম পাশের পেশিতে টান লাগে। ব্যথা অনুভব করায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। সাইড বেঞ্চে বসে থাকা ফিজিও দ্রুত মাঠে এসে সাকিবকে সাময়িক শুশ্রূষা দেন।

তবে খেলার জন্য নিজেকে ফিট না মনে করায় ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ থেকে প্যাভেলিয়নে ফেরেন সাকিব। তার পরিবর্তে ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিবের চোট কতোটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে আপেক্ষিক দৃষ্টিতে মনে হয়ে তেমন সমস্যা না। তবে আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ নিয়ে কিছুটা শংকা রয়েছে।

এদিন নিজেদের মাঠে দুর্দান্ত ব্যাটিং করে ২৯২ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড। গুরুত্বহীন এই ম্যাচে ৪২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে আগেই ফাইনাল নিশ্চিত করা মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর