মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কোরআন শরীফ পাঠরত অবস্থায় ইমামের উপর হামলা

news-image

পবিত্র কোরআন শরীফ পাঠরত অবস্থায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার এক ইমাম ও মাদ্রাসা শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাটিগ্রাম শাহ্ আরজানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদে এ ঘটনা ঘটে। হামলায় আহত ঐ ইমাম হলেন আসলাম মোল্যা (৩৫)।

তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মোল্যার ছেলে। হাফেজ আসলাম মোল্যা জাটিগ্রাম শাহ্ আরজানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক।

গত শনিবার মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ওমর মোল্যা বিলম্বে মাদ্রাসায় প্রবেশ করার অপরাধে শাসন হিসাবে দু’টি চড় দেন মাদ্রাসার ঐ শিক্ষক। পরে বিষয়টি মাদ্রাসা ছাত্র ওমর ফারুক বাড়ীতে গিয়ে তার মায়ের নিকট বিষয়টি জানান। বিষয়টিতে তার মা সংক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের তার ছোট ভাই মোঃ আরিফ সিকদারকে ঘটনাটি জানায়। পরবর্তীতে ঘটনার সময় আরিফ শিকদার তার চাচাতো ভাই তাজিম, সাদিক, আলম ও সাকিবসহ পাঁচ-ছয় জনকে সাথে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে।

তখন মাদ্রাসা শিক্ষক আসলাম মোল্যা মাদ্রাসার অভ্যন্তরে কোরআন শরীফ পাঠরত অবস্থায় ছিলেন। তখন তার ওপর হামলা করে তারা। এসময় আরিফ সিকদার হাতে থাকা ছুরি দিয়ে ইমামের মাথায় কোপ দেয়। এসময় তিনি ডান হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের বাহুতে লেগে রক্তাক্ত জখম হয়। এতে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার পা ধরে টেনে মাদ্রাসার বাইরে নিয়ে যায়। ফলে তিনি বিবস্ত্র হয়ে পড়ে। আসলামের চিৎকারে মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ীর রবিউল মোল্যার গর্ভবতী স্ত্রী শোভা বেগম ঠেকাতে এলে তিনিও আহত হয়।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পরবর্তীতে মাদ্রাসা শিক্ষকের হাত কেটে নেয়ার হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ইমাম ও মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। আর আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ওমর মোল্যার নানা ও হামলাকারী আরিফের বাবা আশরাফ শিকদার ছেলের অন্যায়ের কথা স্বীকার করে তিনি বলেন, আমার ছেলে অন্যায় করেছে। আমি মাদ্রাসা কমিটির লোকদের বলেছি এর সুষ্ঠু বিচার দিবো।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মোবাইলে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমান বিষয়টিতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক