,

বিনা পারিশ্রমিকে সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

news-image

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ধানক্ষেতে আগুন দেয়া কৃষক আবদুল মালেক সিকদারের জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে দিলেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে গিয়ে মালেকের জমির ধান কাটার কাজে অংশ নেন ১৭ জন শিক্ষার্থী।

গত রোববার (১২ মে) শ্রমিক সংকট, বেশি মজুরি ও ধানের মূল্য কম হওয়ায় উপজেলার বানকিনা গ্রামের কৃষক আবদুল মালেক সিকদার তার ধানক্ষেতে আগুন দেন। ক্ষেতে আগুন দেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরই পরিপ্রেক্ষিতে কৃষক আবদুল মালেকের জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

ধান কাটতে আসা শিক্ষার্থী কৃষ্ণ বলেন, টাঙ্গাইলে শ্রমিক সংকটের পাশাপাশি বেশি মজুরি হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছেন না। কৃষকের এই নির্মম দিনে তাকে সহযোগিতা করতে আমরা সবাই তার ক্ষেতের ধান কাটায় সহযোগিতা করছি। বাজারে শ্রমিকের মজুরি অনেক বেশি; তাই আমরা স্বেচ্ছায় তার ক্ষেতের ধান কাটতে এসেছি।

কৃষক মালেক সিকদার বলেন, ক্ষোভে ধানক্ষেতে আগুন দিয়েছিলাম। খবর পেয়ে আজ দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার ক্ষেতের ধান কেটে দেয়ার উদ্যোগ নেয়ায় আমি অভিভূত হয়েছি। এই ধান কাটায় শ্রমিক মজুরি বাবদ ৪২০০ টাকা, তিন বেলা খাওয়াসহ থাকার ব্যবস্থা করা থেকে মুক্ত হলাম। শিক্ষার্থীরা তার ২৮ শতাংশ জমির ধান কেটেছে বলেও জানান এই কৃষক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর