সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে রোগীর মাকে কুপ্রস্তাব দিলেন ডাক্তার

news-image

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু রোগীর মাকে (১৯) কুপ্রস্তাব দিয়েছেন ডাক্তার। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ডাক্তারকে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানাজানি হয়। রোগীর মায়ের সঙ্গে ডাক্তারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ওই নারী (১৯) বলেন, ‘আমার ছয় বছরের শিশু সন্তানকে মঙ্গলবার সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি প্রচণ্ড অসুস্থ হওয়ায় এবং ভয় পাওয়ায় হাসপাতালের ওয়ার্ডে তাকে দেখাশোনা করার জন্য আসি আমি। সন্তানকে হাসপাতালে ভর্তির সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার আবদুর রউফের দৃষ্টি পড়ে আমার ওপর। পরে আমার মোবাইল নম্বর সংগ্রহ করে ডাক্তার আবদুর রউফ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ফোনে একাধিকবার কল দেয় ডাক্তার সে। সেই সঙ্গে আমাকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ফোন করে আমাকে কুপ্রস্তাব দেয় ডা. আবদুর রউফ। এতে রাজি না হলে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের কক্ষে ডেকে নিয়ে আমার সঙ্গে অশালীন আচরণ করে।’

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, আমার সঙ্গে অশালীন আচরণের পর ডাক্তারের কক্ষ থেকে আমি বেরিয়ে আসি। পরে বিষয়টি আমার আত্মীয়-স্বজনকে জানাই। এরপর আমার কয়েকজন আত্মীয়-স্বজন ও হাসপাতালে থাকা রোগীর স্বজনরা বিষয়টি জেনে ডা. আবদুর রউফের কাছে বিষয়টি জানতে চান। কোনো উত্তর দিতে না পারায় ডা. আবদুর রউফকে অপমানজনক কথাবার্তা বলেন তারা।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুর রউফের মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হয়। বিষয়টি জানতে চেয়ে ডা. আবদুর রউফকে এসএমএস দেয়া হয়। পরে ফোন রিসিভ না করে বন্ধ করে দেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানা পুলিশের ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এরকম কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান