,

জামায়াত ২০ দলীয় জোটে থাকবে: গোলাম পরওয়ার

news-image

খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে মুক্তির আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে সাথে ছিল এবং থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-(এলডিপি) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘মধ্যবর্তী নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির আন্দোলন, একই সংগ্রাম। বাংলাদেশে ফ্যাসিবাদ বর্তমানে ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে। আর আমি মনে করি, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয় নয়, এটি একটি ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট বলি আর ২০ দল বলি, আমাদের সবাইকেই কৌশলের বিষয়ে স্পষ্ট হতে হবে। জনগণের সাথে আমরা রাজনীতি করি। সুতরাং তাদের সেন্টিমেন্ট যদি আমরা না বুঝতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কর্নেল অলি আহমেদের সভাপতিত্বে সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি গোলাম মাওলা রনি প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর