,

শাকিবের কলিকালের রাধা ববি! (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক।। আসছে ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ববি জুটির চলচ্চিত্র ‘নোলক’। আর তাই তো পুরোদমে চলছে ছবির প্রচারণা। যার অংশ হিসেবে বুধবার বিকেলে অনলাইনে প্রকাশ করা হয় ছবিটির ‘আমি তোর কলিকালের রাধা’ শিরোনামে গানটির টিজার। গানটিতে শাকিবকে ঘিরে ববির ভালবাসার উন্মাদনা দেখা গিয়েছে। আর শাকিব খানকে দেখা গিয়েছে বাইক নিয়ে বেশ ম্যানলি লুকে।

‘নোলক’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহা’র সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণেই ছবির নির্মাণ কাজ কয়েকবার পিছিয়ে যায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। এ নিয়ে জটিলতা আরো প্রকট হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয়।

এদিকে সম্প্রতি প্রযোজক সাকিব সনেটের নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অন্যদিকে পরিচালক রাশেদ রাহা দাবি করছেন ‘নোলক’ সিনেমার পরিচালক তিনি। আর তাই তিনি বাংলাদেশ সেন্সর বোর্ডে একটি চিঠিও পাঠিয়েছিলেন। ‘নোলক’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ অনেকেই।

https://www.youtube.com/watch?v=-k6Lpz2LBqk

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর