,

গুলি খাওয়ার আগে পুলিশের কাছে ‘গর্ভবতী’ বলে আর্তচিৎকার নারীর

news-image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশের বিরুদ্ধে এক গর্ভবতী নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, গুলির কয়েক সেকেন্ড আগে ৪৫ বছর বয়সী পামেলা চিৎকার করে নিজেকে গর্ভবতী বলে কথা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পামেলাকে গুলি করে হত্যা করা হয় তার বাড়ির পার্কিং এলাকায়। একজন প্রত্যক্ষদর্শী সোমবার রাতের অন্ধকারে পুরো ঘটনাটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

টেক্সাস সিকিউরিটি ডিপার্টমেন্টের যেই পুলিশ কর্মকর্তা তাকে হত্যা করেছেন তার নাম প্রকাশ করেনি। তবে জানা গেছে, পামেলার নামে আগে থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই কর্মকর্তা পামেলাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিলেন।

পামেলাকে দেখার পর গ্রেপ্তার করতে চাইলে নানাভাবে তিনি বাধা দিতে থাকেন। প্রথমে পুলিশকে বলেন, ‘আমি হাঁটছি। সত্যি আমি হেঁটে বাড়িতে যাচ্ছি।’ এর কিছুক্ষণ পরই একটি গুলির শব্দ শোনা যায়। তার ঠিক আগে পামেলা বলেন, ‘আমি গর্ভবতী।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই অধিকাংশ মানুষ পুলিশের সমালোচনা করছেন।তবে চিকিৎসকেরা জানিয়েছেন, নিহত পামেলা গর্ভবতী ছিলেন না। পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর