মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে প্রিয় হাসপাতাল রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

news-image

সোহেল রশীদ : পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে পরিচালিত হাসপাতালটি ১৯৪০ সালে মাটিনিটি, মাতৃমঙ্গল এবং শিশুমঙ্গল নামে পরিচালিত হত। পরে ১৯৯০ এর নাম পরিবর্তন করে রাখা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। শুরু থেকেই এই হাসপাতালটি গর্ভবতী মায়েদের আস্থা অর্জন করেছে। অন্যদিকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কারণে মধ্যবিত্ত ও শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষের কাছে প্রিয় হাসপাতাল হিসাবে পরিচিতি লাভ করেছে। ফলে রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, ২০১১-২০১৮ সাল পর্যন্ত মোট ডেলিভারি হয়েছে ৬ হাজার ২১৬টি। এরমধ্যে সিজারিয়ান অপারেশন হয়েছে ২ হাজার ১০৫টি। নরমাল ডেলিভারি হয়েছে ৪ হাজার ১১১ টি। গর্ভকালীন সেবা নিয়েছেন ৪৯ হাজার ১৭৩ জন এবং প্রসব পরবর্তী সেবা নিয়েছেন ১৯ হাজার ৯০১ জন নারী। শূন্য থেকে ১ বছরের শিশু চিকিৎসা নিয়েছে ১৩ হাজার ৯২২ জন এবং ১ থেকে ৫ বছরের শিশু চিকিৎসা নিয়েছে ১৯ হাজার ৬৮৫ জন। যৌন বাহিত রোগের চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ৬৮৫ জন। প্রতিদিন শতাধিক রোগী বিভিন্ন প্রয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসেন। নগরীর আশরতপুর গ্রামের মেহেদী সুজন বলেন, প্রথম সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসি। কয়েকমাস আগে টাকা ছাড়াই এক আত্মীয়ের নরমাল ডেলিভারি এখানে হয়েছে। তাই ভরসা পেয়েই এখানে আসি। এখানে ল্যাবরেটরি সুবিধা নেই। তাই সব পরীক্ষা বাইরে থেকে করতে হচ্ছে। এই সুবিধা থাকলে সেবার মান আরো বাড়বে।

রংপুর সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর নাজমুন নাহার বলেন, অনেক গরীব রোগী আছে, টাকা নেই। তাই তারা চিকিৎসা করাতে পারেন না। আমার কাছে এমন কেউ এলে রোগের ধরন শুনে কল্যাণ কেন্দ্রে আসার পরামর্শ দেই। রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মুহ্তারিমা বেগম রত্মা বলেন, সন্তান প্রসবে আমরা সব সময় নরমাল ডেলিভারি করার চেষ্টা করি। যে কোনো অপারেশন করাসহ ২৪ ঘন্টা সার্ভিস দিতে হয় এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা আছেন তারাও রোগী দেখেন। তবে পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করায় অনেক সুবিধা।

রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. এস. এম. সাইদুল ইসলাম বলেন, মা ও শিশু স্বাস্থ্য, প্রসব এবং প্রজনন স্বাস্থ্য সেবায় কল্যাণ কেন্দ্রটি নিরলসভাবে কাজ করছে। ফলে রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লোকবল বৃদ্ধির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমাদের অবকাঠামো সুবিধা আছে শুধু লোকবল এবং ল্যাবরেটরি সুবিধা থাকলে ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক