,

নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। নাসিরনগর সদর,ভলাকুট, চাতলপাড়, গোয়ালনগর, বুড়িশ্বর,ফান্দাউকসহ বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে উপজেলায় পাচঁশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে যায় বিদ্যুতের ৩৫টি খুটি,অসংখ্য গাছপালা। শিক্ষক,শিক্ষার্থীসহ আহত হয় অনেকে।এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ও আজ বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করেন এমপি। এসময় ক্ষতিগ্রস্থরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।এ প্রসঙ্গে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত পূর্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নব-নিবার্চিত উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,সৈয়দ লিযাকত আব্বাস টিপু,ছাত্রলীগ নেতা শরীফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,আওয়ামীলীগের উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো