মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ থেকে ইতেকাফকারীদের বের করে দিয়েছে ইসরাইল

news-image

চলছে পবিত্র রমজান মাস। এ মাসে পবিত্র আল-আকসা মসজিদে নফল ইতেকাফে অবস্থান নিয়েছে রোজাদার মুসল্লিরা। গত শনিবার (৬ রমজান) জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ থেকে নফল ইতেকাফকারী ফিলিস্তিনি মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ বাহিনী। খবর আনাদলু এজেন্সি।

ওই দিন মাগরিবের নামাজের পর ইসরাইলি পুলিশ বাহিনীর স্পেশাল টিমের কয়েকশ সদস্য মসজিদে আকসা ঘিরে ফেলে। মসজিদটিতে অবস্থানকারী নফল ইতেকাফকারী রোজাদার মুসল্লিদেরকে বের করে দেয় তারা।

এসব মুসল্লিদের বের করে দেয়ার পেছনে এক বিশাল ষড়যন্ত্র কাজ করছে এক তথ্যে জানা যায়। নির্ভরযোগ্য সূত্রের বরাতে আনাদলু এজেন্সি আরো জানায় যে, ‘রমজানের শেষ দশকে যাতে কোনো মুসলিম এবার ইতেকাফ করতে না পারে সেজন্য রোজার শুরুতে যারা নফল ইতেকাফে অংশগ্রহণ করেছে, তাদেরকে বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

এ বছর রমজানের শেষ দশকে কোনো মুসলমানকেই ইতেকাফে অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত করেছে ইসরাইল। সে সিদ্ধান্ত বাস্তবায়নেই নফল ইতেকাফকারী মুসল্লিদের প্রতি তাদের এ আক্রমণ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক