,

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে একজনের মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকালে উপজেলার বার আউলিয়া এলাকার প্রিমিয়ার ট্রেড করপোরেশন নামে একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটি কাটার সময় ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর