,

শ্রীলঙ্কায় কারফিউ’র মধ্যেই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় জোড়া ‌কারফিউয়ের মধ্যেই এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে শ্রীলঙ্কার পুত্তালাম জেলায়। ওই মুসলিম যুবককে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ‘ইস্টার সানডে’-তে বোমা বিস্ফোরণের পর থেকেই মুসলিম বিরোধী গন্ডগোল চলছে শ্রীলঙ্কায়। গত রবিবার থেকে তা চরমে ওঠে যখন পুত্তালামসহ শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় শুরু হয় হিংসাত্মক ঘটনা।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজের কাঠের দোকানে কাজ করছিলেন। উন্মত্ত জনতা তার দোকানে ঢুকে পড়ে সেখান থেকেই কাঠ কাটার ধারালো যন্ত্রপাতি নিয়ে তাকে কোপাতে থাকে। সেই সঙ্গে চলতে থাকে এলোপাথাড়ি মারধর। ওই যুবকই এই হিংসার বলি বলে জানিয়েছে পুলিশ।
হিংসা থামাতে নির্দেশ দিয়ে পুলিশকে আরও ক্ষমতা দিয়ে শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমরত্নে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, কোনোরকম অশান্তিমূলক কাজ করতে দেখলেই পুলিশ কড়া পদক্ষেপ নেবে।

দেসিকে, দেশবাসীকে শান্ত থাকার আবেদন করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে বলেছেন, উত্তরপশ্চিমাংশে একদল অজ্ঞাতপরিচয় মানুষ গন্ডগোল পাকাচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর