,

ঈদ কেনাকাটায় নগদের চেয়ে কার্ডে লাভ বেশি

news-image

নিউজ ডেস্ক : কেনাকাটা ছাড়া যেন ঈদের আনন্দ জমেই না। নতুন জামা, নতুন জুতা। তাই নতুন ঈদ কালেকশন নিয়ে শপিংমলগুলোও সেজেছে জমকালো সাজে। বিপণিবিতানজুড়ে ঈদের আমেজ। ফুটপাত থেকে অভিজাত শপিংমল, সবখানেই বাড়ছে ক্রেতাদের ভিড়।

প্রিয়জন কিংবা আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে সবাই যাচ্ছেন মার্কেটগুলোয়, কিনছেন ঈদ উপহার। বিক্রেতারাও ব্যস্ত হরেকরকম পণ্যে ক্রেতা আকর্ষণে। এরই ধারাবাহিকতায় এবারও কেনাকাটায় বিশেষ সুযোগ দিচ্ছে দেশের ব্যাংকগুলো। নগদ লেনদেনের পরিবর্তে ব্যাংকের কার্ডে ঈদ কেনাকাটায় মিলছে বিশেষ ছাড়।

বাংলাদেশে উৎসব ঘিরে জিনিসপত্রের দাম বাড়ার প্রবণতা বহুদিনের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধরনও কিছুটা পাল্টাচ্ছে। এখন বাংলাদেশেও উৎসব ঘিরে পণ্যের দামে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডের মাধ্যমে কেনাকাটায় পণ্যের দাম কমাতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। বর্তমানে দেশে দেড় কোটির বেশি ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে। যাতে গত ডিসেম্বরে লেনদেন হয়েছে ১৩ হাজার ৭৩৪ কোটি টাকা। সারাদেশে এটিএম বুথ রয়েছে ১০ হাজার ৩৫৫। কেনাকাটার জন্য পয়েন্ট অব সেলস রয়েছে ৪৫ হাজার ৮৯৬টি।

দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলো নতুন গ্রাহক আকর্ষণের পাশাপাশি পুরনো গ্রাহকদের দিচ্ছে ‘ঈদ উপহার’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে আড়ং ও অ্যাপেক্সে কেনাকাটায় মিলছে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া আগোরা, মীনাবাজার ও স্বপ্নতে কেনাকাটায় মিলছে ১২ শতাংশ ছাড়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) গ্রাহকরা কার্ডে কেনাকাটায় আড়ং, অ্যাপেক্স, দেশীদশ, রিচম্যান, ইনফিনিটি, আগোরা ও ইউনিমার্টে পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। আরও বিভিন্ন ব্র্যান্ডে ২৫ শতাংশ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।

এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আড়ংয়ে কেনাকাটায় মিলছে ২৬ শতাংশ ছাড়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটায় মিলছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে আড়ংয়ে কেনাকাটায় ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা থাকছে। আড়ংয়ের অনলাইন থেকে কিনলে ৩০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এ ছাড়া বাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা রয়েছে ব্র্যাক ব্যাংকের সব ক্রেডিট কার্ডে।

ডাচ্-বাংলা, ইস্টার্ন, সাউথইস্ট ব্যাংকের গ্রাহকরাও কার্ডে কেনাকাটায় পাচ্ছেন বিশেষ ছাড়। মাস্টার কার্ডের লোগোসংবলিত ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন শপিংয়ে। এর মধ্যে সাতটি ব্র্যান্ডের ক্ষেত্রে ১০ শতাংশ, দুটি ব্র্যান্ডে ১২, আটটি ব্র্যান্ডে ১৫ এবং আড়ংয়ে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান-আজকের ডিল, বাগডুম, দারাজ, এসো, কিকশা, পিকাবু ও প্রিয়শপ কেনাকাটায় ছাড় দিচ্ছে। ভিসা লোগোসংবলিত বিভিন্ন ব্যাংকের কার্ডে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এগুলোতে।

ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য বলছেন, নগদ টাকার ব্যবহার কমাতে এখনো পুরোপুরি কার্ড ব্যবহারের মতো পরিবেশ দেশে গড়ে ওঠেনি। রাজধানীর বড় ব্র্যান্ড ও বিপণিবিতানে কার্ডে কেনাকাটায় অতিরিক্ত মাসুল গুনতে হয় গ্রাহকদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর