,

শ্রাবন্তী শেয়ার করলেন মধুচন্দ্রিমার ছবি

news-image

খুব সাদামাটাভাবেই তৃতীয় বিয়ে সারলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে প্রেমিক রোশন সিংহ মন্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এর কিছুদিন পর হুট করেই মধুচন্দ্রিমার একটি ছবি শেয়ার করেন তারা। তবে ঠিক কোথায় গিয়েছেন তা অবশ্য গোপনই রেখেছেন। কিন্তু একে একে মধুচন্দ্রিমার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এই নবদম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজদের প্রতিবেদনে বলা হয়েছে, মধুচন্দ্রিমা ভ্রমণের একাধিক ছবি নিজেদের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী-রোশন।

মঙ্গলসূত্র গলায় ওয়েস্টার্ন পোশাকে বেশ দারুণ লাগছে শ্রাবন্তীকে। মধুচন্দ্রিমা কাটাতে এ দম্পতি ঠিক কোথায় গিয়েছেন ছবির ক্যাপশনেও তা প্রকাশ করেননি।

তবে সোশ্যাল মিডিয়ায় কোনো কোনো নেটিজেন ছবি দেখে অনুমান করছে শ্রাবন্তী ও রোশন নাকি ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন।

প্রসঙ্গত, রোশন সিং একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। পাশাপাশি একটি জিমের মালিকও তিনি।  বিয়ের পর আপাতত শ্রাবন্তী রোশন থাকছেন তাদের নতুন কেনা আরাবানার ফ্ল্যাটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর