,

মালয়েশিয়া পাচারের সময় ৩৪ রোহিঙ্গা উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী, চারজন মেয়ে শিশু ও চারজন ছেলে শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার জানান, মঙ্গলবার রাতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করা হচ্ছে- এমন সংবাদে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন পালিয়ে গেলেও ৩৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ফরিদ উদ্দিন খোন্দকার বলেন, সম্প্রতি সক্রিয় হয়ে উঠা সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের সদস্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে এসে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। পরে এসব রোহিঙ্গাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর