,

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সালাহকন্যার ‘অসাধারণ গোল’! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।।   গোলের জন্য বল নিয়ে ছুটছেন মোহামেদ সালাহর মেয়ে মক্কা। ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী জনপ্রিয় মিসরের ফুটবল তারকা মোহামেদ সালাহর পাঁচ বছর বয়সী মেয়ের দেয়া গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিজের আদরের কন্যার ফুটবল দক্ষতার ভিডিওটি প্রকাশ করেন সালাহ নিজেই। তার আপলোড করা ২১ সেকেন্ডের সেই ভিডিও নিয়ে তুমুল প্রশংসার ঝড় বইছে ভার্চুয়াল জগতে।

ভিডিওতে দেখা যায়, সালাহকন্যা মাক্কা গ্যালারি ভর্তি দর্শকদের সামনে গোল করেছে। গ্যালারিতে তখন তুমুল করতালি, সবাই মুগ্ধ ছোট্ট এ শিশুর পায়ের জাদুতে। ২০১৩ সালে ম্যাগিকে বিয়ে করেন সালাহ। এ দম্পতির ঘরে একমাত্র সন্তান মক্কা। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মক্কার নামানুসারে সালাহকন্যার নাম রাখা হয়। ২০১৪ সালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েস্ট মিনিস্টার হাসপাতালে সে জন্ম নেয়।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে সালাহ একজন নিবেদিত মুসলিম। ফুটবল মাঠে প্রায় সময়ই গোল উদযাপনের সময় মহান স্রষ্টাকে স্মরণ করতে ভুলেননি। এছাড়া আরবি, ইংরেজি ও ইতালিয়ান তিন ভাষায় কথা অনর্গল কথা বলতে পারেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ফুটবলার। সালাহকে আদর করে স্বদেশীরা ডাকেন ‘মিসরের মেসি’ বলে। এ ছাড়া ‘দ্য ফারাও’ ও ‘মিসরীয় রাজা’ উপাধী দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর