মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় চাচা আটক

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ভাতিজিকে (১৯) যৌন নিপীড়ন (ধর্ষণ) চেষ্টার অভিযোগে চাচা মখলিছুর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ।
সোমবার রাতে মখলিছুর রহমানের নিজ বাড়ি থেকে তাকে আটক করে কুলাউড়া থানার এসআই নুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। এর আগে একই দিন ভিকটিম ওই ভাতিজি নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে মখলিছুর রহমান প্রবাস থেকে ফিরে দেশে অবস্থান করছেন। বছর দুইয়েক হলো সে বিয়ে করে এবং তাদের একটি শিশু সন্তান আছে। অভিযুক্ত মখলিছুর রহমান ও ভিকটিম (ভাতিজি) একই বিল্ডিংয়ের পাশাপাশি রুমে বসবাস করতো।

দীর্ঘদিন যাবৎ আদর করার অজুহাতে নানা কৌশলে মখলিছুর তার ভাতিজিকে যৌন নিপীড়ন করে আসছে। লোকলজ্জার ভয়ে ভিকটিম বিষয়টি কাউকে জানায়নি। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে মখলিছুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য শুরু হয়। এমতাবস্থায় গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে ভিকটিম তার নিজ রুমে পড়ালেখা করছিল। তার বাবা কৃষি কাজে এবং মা ঘরের থালা-বাসন ধোয়ার জন্য পুকুরের উদ্দেশে বের হোন। এই সুযোগে অভিযুক্ত চাচা মখলিছুর রহমান ভিকটিমের রুমে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে এলে চাচা মখলিছুর পালিয়ে যায়। ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়। অবশেষে ভিকটিম নিজে বাদি হয়ে গত সোমবার রাতে কুলাউড়া থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে কুলাউড়া থানার এস আই নূর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে যৌন নিপীড়ন করে আসছিল। ধর্ষণ চেষ্টায় মামলার পরপরই আসামিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক