,

নিউ ইয়র্কে পড়াশোনা করছেন শাওন

news-image

বিনোদন প্রতিবেদক।। জনপ্রিয় অভিনেত্রী, কন্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানালেন, আবারো পড়াশোনা শুরু করেছেন। তাই তার কাছে জানতে চাওয়া কি বিষয়ে পড়াশোনা করছেন? জবাবে শাওন বলেন, নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্মের ওপর পড়াশোনা করছি। ভালোই লাগছে এখানে নতুন করে ছাত্রী হিসেবে পড়াশোনা করতে। একজন নির্মাতা হিসেবে এখনো অনেক কিছু জানার আছে আমার। এই কোর্স শেষ হলে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরব।

এরপর নতুন কিছু কাজ শুরু করব। প্রসঙ্গত, সবশেষ গত মাসে শাওনের গাওয়া নতুন একটি গান ধ্রুব মিউজিক থেকে প্রকাশ হয়। গানের শিরোনাম ছিল ‘ইলশেগুঁড়ি’। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যায় শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তিনি। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর