,

নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে কাপড়ের রঙ দিয়ে তৈরি হয় শিশুদের জুস

news-image

নিউজ ডেস্ক : নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি হয় ফলের জুস। আরো তৈরি হয় জিরাপানি, স্পীড এনার্জি ড্রিংক, দুধ, চাটনীসহ অনেক খাদ্যপণ্য। শিশুদের প্রিয় এসব খাবার তৈরিতে ব্যবহার করা হয় কাপড়ে ব্যবহার করা রঙ, সাইট্রিক এসিড ও সোডা! গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কামরাঙ্গীর চর থানার আশরাফাবাদ এলাকার মজিবর ঘাটের পশ্চিম মমিনবাগের ২ নাম্বার গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে এমনই দৃশ্য দেখতে পান।

‘শাহজালাল ফুড প্রোডাক্টস’ নামে কারখানাটিতে ভেজাল ও নকল জুস, দুধ ও অন্যান্য পানীয় তৈরি করা হচ্ছিল। আদালত ওই কারখানাটিকে সিলগালা করেছেন। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য।

ডিএমপির ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই অভিযান চালায়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, কামরাঙ্গীর চর থানার আশ্রাফাবাদ এলাকার মজিবর ঘাটের পশ্চিম মমিনবাগের ২ নাম্বার গলির তিনতলা বিশিষ্ট শাহজালাল ফুড প্রোডাক্টস নামে কারখানাটিতে ভেজাল ও নকল জুস ও অন্যান্য পানীয় তৈরি করা হচ্ছিল।

কোমলমতি শিশুদের জন্য আকর্ষণীয় মোড়কে বালিশ জুস, জিরাপানি, স্পীড, দুধ, ড্রিংকস, চাটনী প্রভৃতি পণ্য তৈরি করে বাজারজাত করা হতো। নোংরা পরিবেশে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল যেমন- কাপড়ের রঙ, সাইট্রিক এসিড ও সোডা ব্যবহার করা হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটি সিলগালা করে মালিকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করার নির্দেশ দেন। সূত্র : কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর