,

কারা হাসপাতালের বাথরুমে ফেলে গেল নবজাতকটি?

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের বাথরুম থেকে জীবিত এক নবজাতককে (কন্যা) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই দিনের ওই নবজাতকটি এখন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, সকালে শিশু হাসপাতালের কমন বাথরুমে এক নবজাতকে পড়ে থাকতে দেখেন কোনো এক রোগীর দর্শনার্থী। পরে তিনি বিষয়টি হাসপাতালের ওর্য়াড মাস্টারকে জানান। এরপর নবজাতটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালেই ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। হাসপাতালের ওর্য়াড মাষ্টার শিশুটি পাওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো