,

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের কালিহাতীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুল জলিল নামের এক মাদ্রাসাশিক্ষককে গতকাল সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক উপজেলার রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক। তিনি ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী থানার দূর্গাপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ওই ছাত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল জলিলের রুমে হাজিরা খাতা দেওয়ার জন্য প্রবেশ করলে তাকে বলাৎকার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে কালিহাতী রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল জলিলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর