,

বেশ চটেছেন এষা গুপ্তা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এষা গুপ্তা। ক্যামেরার সামনে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে তার কোনো দিনই অসুবিধা ছিল না, এখনো নেই। আর এসব কারণেই সমালোচনার মুখেও পড়েছেন বহুবার।

সোশ্যাল মিডিয়ায় তার খোলামেলা বেশ কিছু ছবির জন্য সমালোচনা করা হয়েছে। এতে বেশ চটেছেন এই মডেল অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে এসব নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেলে রেগে গিয়ে বলেন, কখনো কখনো আমি ভাবি, কী চলতে থাকে এদের মনে? মনে হয়, এদের সারাদিনে কোনো কাজ নেই। সমস্যাটা কোথায়? কারো সোশ্যাল মিডিয়ার ওয়ালে লেখার আগে এরা কি ভাবে না, যে যার সম্পর্কে লিখছে, তার কেমন লাগতে পারে? নিজেরা নিজেদের জীবনে সুখী না থাকলে যা হয় আর কী! অন্যকে নিয়ে চর্চা করা শুরু করে দেয়। তুমি বা তোমরা আমায় খাওয়াচ্ছো না, পড়াচ্ছো না কিংবা টাকা-পয়সা দিয়ে আমায় সাহায্যও করছো না। তাই তোমাদের মতামতের আমার দরকার নেই।

তিনি বলেন, কিছু কাজের কাজ কর লোকের ওয়েব ওয়ালে বাজে কমেন্টে ভরতি করা থাকে। বিশ্বে অনেক কিছু হচ্ছে। কোথাও যুদ্ধ হচ্ছে, অনেক উদ্বাস্তু রয়েছে যাদের সাহায্যের প্রয়োজন। এসব নিয়ে মাথা না ঘামিয়ে, কারো শরীর নিয়ে মন্তব্য করছ!

এদিকে, অশোক নন্দার ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এষা। ১৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবিতে এষাকে একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো