,

বাজারে আসছে ‘কৃত্রিম’ মাংস

news-image

নিউজ ডেস্ক।। বিভিন্ন মাংসজাত খাবারের ভেগান সংস্করণ বের হতে যাচ্ছে। যেমন: ভেগান সসেজ-রোল বা ভেগান বার্গার। এতে ব্যবহৃত মাংস দেখতে চিরাচরিত মাংসের মতোই মনে হবে। গন্ধ এবং স্বাদও আসল মাংসের মতো। বের হবে আসল মাংসের মতো ‘রক্ত’ও। যা তৈরি হচ্ছে উদ্ভিদজাত প্রোটিন থেকে। বিবিসি বাংলা

এ কাজে ব্যবহার হচ্ছে গম, মটরশুঁটি বা আলু। ‘রক্ত’ তৈরি হচ্ছে বীটের রস দিয়ে। রঙ এবং স্বাদ তৈরি হয় ‘হেম’ নামের প্রাণীজ উপাদান থেকে। আমেরিকান একটি ফার্ম সম্প্রতি উদ্ভিজ্জ ‘হেম’ তৈরি করেছে – যা কৃত্রিম মাংসকে আসলের চেহারা এনে দেবে বলেই তারা মনে করছেন।

বিজ্ঞানীরা এখন প্রাণীর স্টেম সেল দিয়ে ল্যাবরেটরিতেও কৃত্রিম মাংস তৈরি করছেন। যা হবে আসল মাংসের মতো-পার্থক্য ধরাই প্রায় অসম্ভব হবে।

‘জাস্ট’ নামে একটি ফার্ম বলছে, ২০১৯ সাল শেষ হবার আগেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার স্টোরগুলোতে ল্যাবরেটরিতে তৈরি করা চিকেন বা ‘মুরগির মাংস’ আনতে পারবে বলে আশা করছে। অবশ্য এ জন্য আমেরিকার ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি লাগবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর