,

আগামী ১০ই জুন আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আগামী ১০ই জুন যাত্রাপুর গ্রামের প্রায় শতাধীক শিক্ষার্থীদেরকে আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হবে জানিয়েছেন আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক আলহাজ্ব মোবারক হোসেন।

তিনি আজ সন্ধ্যায় আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্ত জানান।

সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের সভাপতি সালাহউদ্দিন সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব রাজনগর কারিগরী ও বানিজ্য কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ্, আশুগঞ্জ উপজেলা আওয়ামী আহ্বায়ক কমিটির সদস্য আবু সায়েদ মিয়ার, শিক্ষক সফিকুল ইসলাম, যাত্রাপুরের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, সফিকুল ইসলাম, দানা মিয়া, গোলাপ মিয়া, শাহজাহান মিয়া ও মানিক মিয়া।

অনুষ্ঠানে আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের সভাপতি সালাহউদ্দিন সোহেল সভাপতির বক্তব্যে আগামী ১০ই জুন উক্ত ফাউন্ডেশনের পৃষ্টপোষক আলহাজ্ব মোবারক হোসেনকে যাত্রাপুর গ্রামের সর্ব সাধারণের পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হবে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন যাত্রাপুর গ্রামের সফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ফজলু মিয়া, আনোয়ার মিয়া, ছায়েদুর মিয়া, বাক্কি মিয়া, জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের প্রভাষক ও আলহাজ্ব মোবারক হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মানিক মিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর