,

রংপুরে একাদশ শ্রেণিতে ভর্তির গ্রেড পয়েন্ট কমানোর দাবিতে সড়ক অবরোধ ও স্বারকলিপি

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য গ্রেড পয়েন্ট কমানোর দাবিতে সড়ক অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির সামনে তারা সড়ক অবরোধ এবং পরে কলেজের অধ্যক্ষকে স্বারকলিপি প্রদান করেন।

জানা যায়, প্রতিষ্ঠানটিতে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা স্বরুপ এসএসসিতে জিপিএ ৫ পেতে হবে বলে বলা হয়েছে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোয্য হবে। কিন্তু ওই প্রতিষ্ঠানে এসএসসিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকে জিপিএ ৫ প্রাপ্ত হয়নি। তাই তারা নিয়ম অনুযায়ী আর সেখানে ভর্তি হতে পারবে না।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার যে সব শিক্ষার্থী জিপিএ ৫ প্রাপ্ত হয়নি তারা এবং তাদের অভিভাবকবৃন্দ সড়ক অবরোধ এবং অধ্যক্ষকে স্বারকলিপি প্রদান করেন।

এসময় অভিভাবকরা বলেন, এবার দিনাজপুর বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। তাছাড়া গতবার এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করেছিলেন তাদের জন্য একাদশ শেণিতে ভর্তির যোগ্যতাস্বরুপ জিপিএ কিছুটা কম নির্ধারণ করা হয়েছিল। তাই তাদের দাবি এবারও ভর্তির যোগ্যতা স্বরুপ ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থদের জন্য কিছুটা কম জিপিএ নির্ধারণ করা হোক। এসময় শিক্ষার্থীরা বলে, আমাদের ন্যায্য দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর