,

অবশেষে আশুগঞ্জবাসীর সেতু পাড়াপাড়ে দীর্ঘদিনের দূর্ভোগের অবসান

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে আশুগঞ্জবাসীর সেতু পাড়াপাড়ে দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হয়েছে। এখন থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে আশুগঞ্জ টু ভৈরব বিআরটিসি বাস সার্ভিস চলবে ১৫ মিনিট পর পর। দীর্ঘদিন ধরে আশুগঞ্জবাসী বিআরটিসি বাস সার্ভিসে সেতু পাড়াপাড়ে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো।

মঙ্গলবার দুপুর থেকে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ গোলচত্বরে উপস্থিত থেকে ১৫ মিনিট পর পর আশুগঞ্জ থেকে ভৈরব ও ভৈরব থেকে আশুগঞ্জ বিআরটিসি বাস সার্ভিস চালু করে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের বিআরটিসি বাস কতৃপর্ক্ষের সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার এ সিদ্ধান্তের ফলে আশুগঞ্জবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাগব হবে। সভায় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সির সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার ভারর্প্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজসহ বিআরটিসির পরিচালনা কতৃপর্ক্ষ উপস্থিত ছিলেন।
সল্প সময়ের মধ্যে বিআরটিসি বাস দিয়ে সেতু পাড়াপাড় করতে পারায় খুশি যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর