,

নাসিরনগরে ঝড়ে ব্যাপক ক্ষতি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সোমবার সন্ধ্যায় ঝড়ে কাচাঁ ঘরবাড়ি,অসংখ্য গাছপালা,শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।ঝড়ের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে ক্ষতি হয়েছে মৌসুমী ফলের।

খবর নিয়ে জানা গেছে,হঠ্যাৎ ঝড়ে উপজেলায় পাচঁশতাধিক কাচা ঘর আংশিক ও সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে বৈদ্যুতিক খুটি,তার ছিড়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তরা জানান,সোমবার সন্ধ্যা নাগাদ প্রায় ঘন্টাব্যাপী ঝড় হয়। এতে নাসিরনগর উপজেলা সদরসহ চাতলপাড়,গোয়ালনগর,ভলাকুট,বুড়িশ্বরসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫ শতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে যায় বিদ্যুতের ৩৫টি খুটি,অসংখ্য গাছপালা। শিক্ষক,শিক্ষার্থীসহ আহত হয় অনেকে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় উপজেলা সদর ব্যতিত উপজেলা সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে ঝড়ে উপজেলার খাগালিয়া দারুল উলুম মাদ্রাসার চালা উড়ে গেছে আহত হয়েছে ৩ জন শিক্ষকসহ ৪ জন ছাত্র। মাওলানা শিব্বির আহমেদ ও মাওলানা আহমেদ কবীর(২০)কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান ডা: রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

?

উপজেলার ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া জানান,তার ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দিশেহারা এখন ক্ষতিগ্রস্তরা।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম জানান, ঝড়ে বেশ কিছু কাচাঁ ঘর বিধ্বস্ত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির ঝড়ের কথা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিদের্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর