মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় হতদরিদ্র বলে কেউ থাকবেনা : রাঙ্গা এমপি

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, গঙ্গাচড়া উপজেলা তিস্তা নদীর কোল ঘেষে হওয়ায় প্রতিবছর নদী ভাঙ্গন সহ নানা প্রাকৃতিক দূর্যোগে মানুষের ক্ষতি হয়। ঘড়-বাড়ি থেকে পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকায় সংসদে এসব নিয়ে কথা বলা শুরু করেছে। সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে এসে বাস্তবায়নের মধ্যে দিয়ে উপজেলার সকল উন্নয়ন করা হবে। এসময় তিনি গঙ্গাচড়ায় হতদরিদ্র বলে কেউ থাকবেনা বলে ঘোষণা দেন।

গত মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা চত্তরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র ২১ টি পরিবারের মাঝে নগদ টাকা ও টিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ২১ টি দুস্থ পরিবারের মাঝে ২ বান করে টিন ও ৬০০০ টাকার চেক বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, গঙ্গাচড়া ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আল-সুমন আব্দল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মসিউর রহমান রাঙ্গা উপজেলার চেংমারী মাহাতাবউদ্দিন লালমিয়ার বাড়ি সংলগ্ন পশ্চিম পার্শ্বে ৩০ লাখ ৭৭ হাজার ৫৬৮ টাকা ব্যায়ে ৪০ ফুট দৈর্ঘ্যের ব্রীজের শুভ উদ্বোধন ঘোষণা করে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক