,

৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের দায়ে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক।। বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকির গ্রাম থেকে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-৭ এর টহল দল মো. ফয়জুল্লাহ (২০) নামের এক ধর্ষক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। সে এলাকার মৃত মাওলানা আবুল কাশেমের ছেলে। স্থানীয় আজিজিয়া কাশেমুল বালক-বালিকা মাদরাসার শিক্ষক।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, ‘গত ২৪ এপ্রিল আজিজিয়া কাশেমুল বালক-বালিকা মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে রাত ৯টা নাগাদ মাদরাসার মধ্যে শিক্ষক মো. ফয়জুল্লাহ’র শয়ন কক্ষে ধর্ষণ করে। মাদরাসা ছাত্রীটি ওই সময় প্রাইভেট পড়তে গিয়েছিল। গত ১ মে ধর্ষিতা ছাত্রীটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।’

চট্টগ্রাম র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক ডিএডি মো. জামিউল হক বলেন, ‘গত সোমবার রাতে টহল দেয়ার সময় ধর্ষক মো. ফয়জুল্লাহ’র খবর পাই। তার বাড়ি শীলকূপের মনকিরচর গ্রামে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. ফয়জুল্লাহকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর