,

‘এক কেজি ধানের দাম ১২ টাকা, মিনারেল ওয়াটার আধা কেজি ১৫ টাকা’

news-image

নিউজ ডেস্ক।। কৃষকের শ্রমের মূল্য ও ফসলের দাম নায্যতা দাবী করে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন আয়োজনকারীরা নিজেদের কৃষকের সন্তান হিসেবে পরিচয় দেন।

কৃষকের ফসলের মূল্য দাবিকরে এবং তাদের সাথে চলে আসা বৈষম্য তুলে ধরে প্লাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। এসব প্লাকার্ডে লেখা ছিলো, ‘কৃষক কেন না খেয়ে মরে?’, ‘এক কেজি ধানের দাম ১২ টাকা মিনারেল ওয়াটার আধা কেজি ১৫টাকা’, ‘কৃষকের করের টাকায় চলে বিশ্ববিদ্যালয় চাষার সংকটে আমরা চুপ তাই কি হয়?’ ইত্যাদি নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড ছিলো মানববন্ধনে।

মানববন্ধনে অংশ নেয়া আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুর রহমান রাজু বলেন, ‘আমরা যারা এই ভূখণ্ডের সন্তান তাদের অধিকাংশের ধমনীতেই কৃষকের রক্ত বহমান। এখনও আমরা অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সেই কৃষিকাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আজ বেহাল অবস্থা। ফসলের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত। ন্যায্য মূল্য না পেয়ে ধানের ক্ষেতে আগুন ধরানোর মত ঘটনাও ঘটেছে। কৃষক সমাজ আজ মরতে বসেছে। তাই আমরা চাই অচিরেই কৃষি পণ্যের ন্যায্যমূল্য ফিরিয়ে দেওয়া হোক।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, ‘কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। যেসব অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের কাছে আবেদন থাকবে, যাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত সকল সুযোগ সুবিধা কৃষকেরা পায় সেদিকে সুদৃষ্টি দিতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কৃষকেরা যদি এভাবে মার খেতে থাকে তবে দেশের কোন উন্নয়নই স্থিতিশীল হবে না, সরকারকে এটা মাথায় রাখতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর