,

মায়ের অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

news-image

মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে ডেকে স্কুলপড়ুয়া প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছে।

মামলার দায়েরের পর পরই অভিযুক্ত রনিসহ তার দুই সহযোগী হৃদয় ও রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সোহেল সিদ্দিকী বলেন, চার বছর আগে রূপগঞ্জের বরপা রসুলপুর এলাকার এ/পি খান ডাক্তার বাড়ির ভাড়াটিয়া কাজল মিয়ার ছেলে মো. রনি মিয়ার সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ মে বুধবার বিকেলে রনি মিয়া মুঠোফোনে স্কুল পড়ুয়া ছাত্রীকে জানায়, তার মা গুরুতর অসুস্থ তাকে দেখতে চায়।

অসুস্থতার খবরে স্কুলপড়ুয়া ছাত্রী রাজধানী ঢাকার লালবাগ থানার ভাগালপুর লেনের বাসা থেকে সিএনজি অটোরিকশাযোগে এসে রনির সঙ্গে দেখা করে। একপর্যায়ে রনি সুকৌশলে তাকে তার মায়ের ওখানে না নিয়ে রসুলপুর এলাকার খান ডাক্তারের বাড়ির নিচতলার রুমে নিয়ে যায়। পরে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে রনি। এ সময় রনির দুই বন্ধু একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হৃদয় ও রাসেল বাইরে পাহারারত অবস্থায় ছিল।

এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার সকালে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়া, তার দুই বন্ধু হৃদয় ও রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশের ওসি মাহমুদ হাসান বলেন, স্কুলপড়ুয়া মেয়েটি থানায় এসে মামলা করার সঙ্গে সঙ্গে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর