,

বাড়িতে ছিল না বাবা-মা, গণধর্ষণ করে মেয়েকে হত্যা

news-image

খাগড়াছড়িতে ধনিতা ত্রিপুরা (১৭) নামে এক কিশোরীকে গণধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরী খাগড়াছড়ি সদর উপজেলাধীন ভাইবোনছড়ার বড়পাড়া এলাকার নল মোহন ত্রিপুরার ছোট মেয়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মোহন ত্রিপুরার বাড়ি থেকে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো রোমেন ত্রিপুরা (২২), কিরণ ত্রিপুরা (২০) ও কমল ত্রিপুরা (১৯)। আটককৃতরা সবাই ভাইবোনছড়া ইউনিয়নের ভিজাচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে তিন যুবক সোমবার রাতে ধনিতা ত্রিপুরার বাড়িতে ছিল। এ সময় ধনিতা ত্রিপুরার মা-বাবা কেউ বাড়িতে ছিল না। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধনিতার কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে বিছানার ওপর ধনিতার মরদেহ পড়ে থাকতে দেখে। তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর