,

নাজিম-মাহবুবের ইতালি যাওয়ার স্বপ্ন ডুবল সাগরে

news-image

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবিতে সুনামগঞ্জের দুই যুবক মারা গেছেন। সোমবার মধ্যরাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিহত দুজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের নুরুল্লাহপুর গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২২) এবং দিরাই উপজেলার চণ্ডিপুর গ্রামের আবদুস সবুরের ছেলে মাহবুবুল করিম(২৪)। মঙ্গলবার মারা যাওয়া দুই যুবকের পরিবারের সদস্যরা সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে আসেন। সেখানে রেড ক্রিসেন্টের কর্মকর্তারা স্বজনদের সঙ্গে কথা বলেন।

নিহত নাজিম উদ্দিনের স্বজনরা জানান, নাজিম উদ্দিন সিলেটের মদন মোহন কলেজের অনার্স ২ বর্ষের ছাত্র ছিল। পরিবারের চার ভাইবোনের মধ্যে সে বড়। তারা বলেন, ২০১৮ সালের ২৩ মে লিবিয়া যাওয়ার জন্য বাসা থেকে বের হন নাজিম। দালাল শামীম আহমেদকে আট লাখ টাকা দিয়ে সে লিবিয়া যায়। সেখানে গিয়েই প্রথমে কয়েক মাস জেল খাটতে হয়েছে। পরে সেখান থেকে ইতালির উদ্দেশে তিউনিসিয়া যায়।

নাজিমের চাচা শাহিন আহমেদ জানান, নাজিম দালাল শামীম আহমেদের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। সেখানে গিয়ে সে জেলও খেটেছে। দালাল আমাদের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে। টাকা দিলাম, কিন্তু আমার ভাতিজা স্বপ্ন পূরণ হলো না।

অন্যদিকে মাহবুবুল করিমও ঠিক নাজিমের মতোই স্বপ্ন পূরণে ইতালি যেতে লিবিয়া উদ্দেশে রওনা দেন ২০১৮ সালের রমজান মাসে। করিম বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারের দালাল পারভেজ মিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে লিবিয়া এবং লিবিয়া থেকে ইতালি যাওয়ার চুক্তিবদ্ধ হন।

মাহবুবুল করিমের বড় ভাই রেজাউল করিম বলেন, মাহবুব দালাল পারভেজের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। আমি প্রায় ৮ লাখ টাকা মতো দিয়ে দিয়েছিলাম। আমাকে দালাল পারভেজ জানিয়েছে সে নাকি ইতালি পৌঁছে গেছে। কিন্তু আজকে (মঙ্গলবার) জানতে পারি আমার ভাই পৌঁছায়নি। এখন শুনি সে মারা গেছে।

সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার বলেন, প্রথমে আমাদের জানানো হয় সুনামগঞ্জের তিনজন মারা গেছে। তিনজনের নাম দেওয়া হলেও মাহবুব নামটি দুইবার চলে আসে। তিনি বলেন, আমরা যখন তদন্ত করি এবং খোঁজ নেই, তখন শুধু একজন মাহবুবের তথ্য পাই। পরে আমাদের রেড ক্রিসেন্ট থেকে আবার জানানো হয় মাহবুব একজনই, ওর নাম ভুলক্রমে দুইবার চলে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর