,

কাল সন্ধ্যায় দেশে ফিরবেন ওবায়দুল কাদের

news-image

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুই মাস ১০ দিন পর আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ। ফ্লাইট কনফার্ম হয়েছে। আগামীকাল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়বেন। সাড়ে ৬টা নাগাদ ঢাকায় পৌঁছাবেন।

গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে তার বাইপাস সার্জারি হয়। গত ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছেড়ে সেখানকার একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকেই ফলোআপ চিকিৎসা করান তিনি।

গত ৩ মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর