,

‘১ জুলাই থেকে কার্যকর হবে নতুন ভ্যাট আইন’

news-image

আজ দুপুরে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে ভুল বোঝারও অবসান হয়েছে। নতুন ভ্যাট আইনে সংস্কার আনতে, এফবিবিসিআই, চলতি মাসেও, এনবিআরে চিঠি পাঠিয়েছিলো।

অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের হার কত হবে তা বাজেট পেশের পরে জানা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বাজেট পেশের পর। এই আইন কার্যকর হলে সাধারণ ভোক্তারা যাতে কোনো কষ্ট না পায় সেদিকে নজর দেয়া হবে। ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে সেভাবেই ভ্যাট আইন কার্যকর হবে।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, আইন কার্যকর করতে, সমস্যা দেখা দিলে, যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সুরাহা করা যাবে। এতে কোন পণ্যের দাম বাড়বে না, বরং কিছু ক্ষেত্রে দাম কমবে। আইনটি কার্যকরের ক্ষেত্রে ব্যবসায়ীদের আর কোন আপত্তি নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর