,

মুখে রুমাল চেপে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল দুই বন্ধু!

news-image

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরে উত্তর-পশ্চিম লেবুবুনিয়া দাখিল মাদরাসায় পড়ুয়া অষ্টম শ্রেণির ১৩ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার কাল ৮টায় উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরআলম (২৩) উপজেলার নৈকাঠি গ্রামের মো. আফছের কাগজীর ছেলে এবং রাকিব (২২) উপজেলার সাতুরিয়া এলাকার মাহে আলম হাওলাদারের ছেলে। অভিযুক্ত দুইজন এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই তারা কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় নুরআলম ও রাকিব তার মুখে রুমাল চেপে ধরে নুরআলমের ঘরে নিয়ে যায়। পরে তারা পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারাই। পরে জ্ঞান ফিরলে কৌশলে ওই স্থান থেকে পালিয়ে স্থানীয়দের ঘটনাটি জানাই।

স্থানীয়রা নুরআলম ও রাকিবকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর