,

পিঠে ছুরি মেরে হত্যা করা হয় যুবলীগ নেতা পিলপিল রাসেলকে

news-image

ময়মনসিংহ শহরে জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাসেল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সোমবার দিবাগত রাত ২টায় শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় স্থানীয় ডিফেন্স পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাসেল শহরতলি শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন জানান, রাসেলের পিঠে ছুরিকাঘাতের দুইটি চিহ্ন পাওয়া গেছে। কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

রাসেলের বড় বোন জেসমিন আক্তার গণমাধ্যমকে জানান, রাত ২টায় তার ছোট ভাই রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে বলেন, মহানগর ছাত্রলীগ নেতা আরিফের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছর রমজান মাসের ৮ তারিখ জেলা ছাত্রলীগের ওই নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ভাইয়ের একটি আঙ্গুল কেটে নেয়। এরপর কয়েকবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজ মঙ্গলবার সকালে বলেন, প্রাথমিকভাবে হত্যাকান্ডের কোনো কারণ জানা যায়নি। ঘটনার পর পরই হত্যাকান্ডের কারণ জানতে পুলিশ মাঠে নেমেছে। যারা এ হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর