,

জামায়াতের ৪৬ নারীনেত্রী গোপনে বৈঠকের সময় জিহাদী বইসহ আটক

news-image

নিউজ ডেস্ক।। আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপনে বৈঠক করার সময় জামায়াতে ইসলামের মহিলা রোকনসহ ৪৬ নারীনেত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, টাকা আদায়ের রদিশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হাটবোয়ালিয়া গ্রামের মৃত ইলিয়াস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম টিটুর স্ত্রী দিলারা বেগম উপজেলা মহিলা জামায়াতের রোকন। তার বাড়িতে বিপুল সংখ্যক মহিলা গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।

থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি বলেন, মঙ্গলবার সকালে একটি তথ্যের ভিত্তিতে জানতে পারি দিলারা আফরোজ জামায়াতের ৪টি ইউনিয়নের নেত্রীদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ওই মহিলাদের কাছে থেকে জিহাদী বইসহ টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর