,

খালেদা জিয়া রোজা রাখছেন, আগের চেয়ে ভালো আছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভালো আছেন, রোজাও রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই ভালো আছেন। ভালো আছেন, কারণ হাসপাতাল থেকে এখনো বলেনি তিনি খারাপ আছেন। যে রোগে তিনি ভুগছেন সেগুলো তার পুরানো রোগ। সেগুলোর চিকিৎসাও চলছে।

ভালো থাকলে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার অস্বাভাবিক কিছু হয়নি। কারাগারের চেয়ে আরো ভালো সেবা যাতে পান সেজন্যেই তাকে হাসপাতালে রাখা হয়েছে।

রমজানে খালেদা জিয়া রোজা রাখছেন কি না জবাবে মন্ত্রী বলেন, তিনি রোজা রাখছেন। ব্লাড প্রেসার, ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন। আগে ইনসুলিন নিতেন এখনো ইনসুনিল নিচ্ছেন। এখন ডায়াবেটিস কনট্রোলে আছে। এখন তার শরীর মোটামুটি ভালো আছে বলেই আমরা খবর পেয়েছি। খবর পেয়েছি, তিনি আগের চেয়ে অনেক সুস্থ। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর