,

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ‘ঘুষ’ দিলো শিশু

news-image

নিউজ ডেস্ক।। ড্রাগন নিয়ে গবেষণা করার অনুরোধ জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে এক শিশু ‘ঘুষ’ দিয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ভিক্টোরিয়া নামের ১১ বছর বয়সী ওই শিশু ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায়। আর সেজন্যই সরকারকে ড্রাগন বিষয়ে গবেষণার অনুরোধ করে সে। খবর বিবিসির।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির সঙ্গে শিশুটি নিউজিল্যান্ডের ৫ ডলারও খামে ভরে পাঠিয়েছে-আপাতদৃষ্টিতে সেটিকে ঘুষ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। জেসিন্ডা ফিরতি চিঠিতে শিশুটিকে জানান, তার প্রশাসন এ মুহুর্তে ড্রাগনদের বিষয়ে কোনো গবেষণা চালাচ্ছে না। তবে ওই শিশুর কাছে হাতে লিখে পাঠানো একটি চিঠিতে তিনি লেখেন, আমি তবুও ড্রাগনদের দিকে নজর রাখবো। মজা করে তিনি লেখেন, তারা কি স্যুট পরে?

প্রধানমন্ত্রীর জবাব আসা চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট রেডিট’এ প্রকাশিত হলে খবরটি আলোচনায় আসে। রেডিট ব্যবহারকারী একজন খবরটি পোস্ট করে দাবি করেন, তার ছোট বোন ‘জেসিন্ডাকে ঘুষ দেওয়ার’ চেষ্টা করেছিল। চিঠি লেখার জন্য জেসিন্ডা ছোট্ট ভিক্টোরিয়াকে ধন্যবাদও জানিয়েছিলেন।

চিঠিতে তিনি লেখেন, ‘যেহেতু আমরা ড্রাগন নিয়ে কোনো গবেষণা করছি না, তাই তোমার ঘুষের টাকাটাও ফেরত পাঠাচ্ছি।’ এর আগেও ছোট শিশুদের চিঠির জবাব দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মার্চ মাসে আট বছর বয়সী এক শিশুর চিঠি জবাব দিয়েছিলেন তিনি যেটি পরবর্তীতে টুইটারে প্রকাশিত হলে সবার নজরে আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর