,

ধর্ষণ-হত্যার হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা দেড় ঘন্টায় মুক্ত

news-image

নিউজ ডেস্ক।।  গ্রেফতারের মাত্র দেড় ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে ধর্ষণ ও হত্যার হুমকির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানার কোর্টপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালতের গেট থেকে সারোয়ার হোসেনকে গ্রেফতার করে। এছাড়াও পুলিশ মামলার অজ্ঞাত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।’ তবে গ্রেফতারের মাত্র দেড় ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পান ছাত্রলীগ নেতা সারোয়ার।

এর আগে, গত ৯ মে বিকালে ১২ থেকে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় আক্রান্ত একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বললে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। ঘটনার পর নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে পোস্ট দিলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (১১ মে) ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হাসান। পরবর্তীতে সোমবার (১৩ মে ) রাতে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর