,

স্বপ্নে চাকরি পেয়ে যা বললেন সেই অসহায় বাবা

news-image

ক্ষুধার্ত সন্তানের মুখ দেখার মতো কষ্টের কিছু বোধহয় বাবা মায়ের কাছে নেই। সেই সন্তানের ক্ষুধা মেটাতে অক্ষম বাবা যখন অনৈতিক কিছু করে, অন্যেরাও তাতে থমকে যায়। তাকে শাস্তি দিতেও হয়তো দ্বিধাবোধ হয়। সম্প্রতি সুপার শপ স্বপ্নের একটি আউটলেটে ঘটে যাওয়া ঘটনা সবাইকে চমকে দিয়েছে।

সন্তানের খাবারের জন্য অনৈতিকতা কাজ করতে গিয়ে ধরা পড়েন এই বাবা। ফেসবুকে এটি ব্যাপকভাবে ভাইরালও হয়। সেই বাবাকে নিজেদের প্রতিষ্ঠান চাকরিও দেয় স্বপ্ন। এটা নিঃসন্দেহে মহানুভবতা। সেই বাবার হাতে গতকাল রোববার চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সন্তানের দুধের জন্য বাবার এমন কাজে সামাজিক দায়বদ্ধতা থেকেই চাকরি দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

এর আগে গত শুক্রবার রাতে চেইন সুপার শপ স্বপ্নের খিলগাঁও আউটলেটে ঘটে এই ঘটনাটি। ১১ মাস বয়সী সন্তানের ক্ষুধা মেটাতে বেকার বাবাকে অসদুপায় অবলম্বন করতে হয়। কাউকে না বলে দুধের কৌটা নিয়ে সরে পড়েন তিনি। উত্তেজিত জনতার হাতে পড়লে পুলিশের হস্তক্ষেপে রেহাই পান সেই বাবা।

পরবর্তীতে খিলগাঁওয়ের পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম তার ফেসবুকে বিষয়টি শেয়ার করে সবার নজরে আনেন ঘটনাটি। রোববার সন্ধ্যায় সেই বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় স্বপ্ন কর্তৃপক্ষ। প্রধান কার্যালয়ে তাকে নিয়োগ দেয়া হয় এক্সিকিউটিভ পদে।

চাকরি পেয়ে সেই বাবার মতামত কেমন ছিল সেটা জানতে তো ইচ্ছে হবেই। তিনি অনুতপ্ত হয়ে জানালেন, সন্তানের মুখের কথা ভেবে তিনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন। তবে সন্তানের জন্য বাকি জীবন তিনি কাটাবেন সততার সঙ্গে।তিনি আরও বলেন, ‘অনেকদিন বেকার ছিলাম। প্রেসার নিতে পারছিলাম না। যেটা আমি চাইনি, হিতায়িত জ্ঞান না থাকায় সেটি করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত।’

স্বপ্ন জানায়, মানবিক বিবেচনা থেকেই বাবার পাশে দাঁড়ানো তাদের। এখন সময় সেই বাবার সততা প্রমাণের। স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘এমন ঘটনা মর্মস্পর্শী। এখন সেই বাবাকে সততা এবং দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগোতে হবে।’কাজে দক্ষতা থাকলে স্বপ্নের কোনো কর্মী তাকে কখনোই কটু কথা বলবে না বলেও আশ্বাস দিয়েছে স্বপ্ন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর