,

ফখরুলের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিবে বিএনপি

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে সোমবার রাতে দলের মহাসচিব জানান, জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবেন তারা।

জোট শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ মঙ্গলবার বলেন, বিএনপি মহাসচিব ভুল বোঝাবুঝি এড়াতে উপনির্বাচনে ও সংরক্ষিত প্রার্থী দেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিষয়টি বৈঠকে জোটের নেতাদের অবগত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের বিএনপি নেতৃত্বাধীন জোটের এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ও সংরক্ষিত নারী আসনে কাকে মনোনয়ন দেয়া হবে সে ব্যাপারটি জানা যায়নি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পায় বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে ৯৬ শতাংশ আসন পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওই নির্বাচনে নানা অনিয়মনের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে শপথ না নেয়ার কথা জানিয়ে আসা বিএনপি শেষ পর্যন্ত মহাসচিব ফখরুল ছাড়া অন্য সবাই শপথ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর