,

প্রেমিকাকে ধর্ষণের আহ্বান জানিয়ে নিলামে তুললেন প্রেমিক

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ চার বছর ধরে প্রেমিকের সঙ্গে লিভ-ইন করেছিলেন। কিন্তু সেই প্রেমিক যে এমন কাণ্ড করে বসবেন সে কথা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। পরে যখন জেনে গেলেন তখন আতঙ্কিত হওয়া ছাড়া মেই মুহূর্তে কিছুই করার ছিল না ওই প্রেমিকার। অনলাইনে প্রেমিক বেচারা দীর্ঘদিনের প্রেমিকাকে নিলামে তুলেছেন। শুধু তাই নয়, অনলাইনে তোলা নিলামের শিরোনামে ওই প্রেমিক বলেছেন, তুমি আমার প্রেমিকাকে ধর্ষণ করতে পারো।

ইংল্যান্ডের প্রেস্টন শহরের ২০ বছর বয়সী ওই তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে নিজের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তার এক বন্ধুও শেয়ার করেছেন সেই ঘটনার কথা। অভিযোগকারী তরুণীর বন্ধুর করা টুইট নিমেষেই ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই টুইট ৫০ হাজার লাইক ও রিট্যুইট হয়েছে।

টুইটে বলা হয়, প্রেমিকের ফোনে তাদের এনগেজমেন্ট রিংয়ের কোনো তথ্য রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে চমকে যান প্রেমিকা। তিনি কয়েকটি ই-মেইলে দেখতে পান, তার প্রেমিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন। যেখানে বলা হয়েছে, তার প্রেমিকাকে যারা ধর্ষণ করতে ইচ্ছুক; তারা যেন যোগাযোগ করেন। ‘আপনি আমার প্রেমিকাকে ধর্ষণ করতে পারেন।’

তরুণীর বন্ধু আরো বলেছেন, ওই প্রেমিক তার গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় নানা ছবি ও ভিডিও ধারণ করে রাখতো। সেগুলো অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতো। আর এই ভিডিও ছবি দেখিয়ে নিজের প্রেমিকাকে ধর্ষণের চুক্তি করতেন তিনি।

পরে মোবাইল মেসেজে নিজের সঙ্গে প্রেমিকের কথোপকথনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ওই তরুণী। পুলিশের দ্বারস্থও হন তিনি। পরে প্রেমিক তার কাছে ক্ষমা চায়। তবে ওই তরুণী তাকে ক্ষমা করতে অপারগতা প্রকাশ করেছেন। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর