,

শাকিব-নুসরাতের ‘শাহেনশাহ’ ঈদে মুক্তি পাবে না

news-image

বিনোদন প্রতিবেদকঃ বেশ অনেক দিন ধরেই আলোচনায় আছে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত মুক্তির অপেক্ষাতেই আছে ছবিটি। ঈদে সারাদেশে মুক্তি পাবে বলে শাকিব ভক্তরা আশায় বুক বেঁধে আছেন, তখন জানা গেলো ঈদেও মুক্তি পাচ্ছে না ‘শাহেন শাহ’।

মঙ্গলবার দুপুরে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল নিশ্চিত করেন এবার ঈদে মুক্তি পাবে না ‘শাহেনশাহ’। ঈদে শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা। তাই শাকিবের শাহেন শাহ দেশে পরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে শাপলা মিডিয়া।

শাহেনশাহ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। পাশাপাশি নায়িকা হিসেবে আরো আছেন নবাগতা রোদেলা জান্নাত। এই বছরের শুরুতে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়।

পরে সিনেমাটির গানও প্রকাশ হয়েছে লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেলে। খান সাহেবের সঙ্গে ফারিয়া ও রোদেলার রোমান্সের প্রশংসা করেছেন অনেকেই। এখন পুরো ছবিটি দেখার অপেক্ষায় আছেন দর্শক। তবে শিগগিরই নয়, আরও কিছুদিন ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। ছবিটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, আমিত হাসান, অনুভব মাহবুবসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর