মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মা-মেয়ে-ছেলের একসঙ্গে দাফন

news-image

রাজধানী ঢাকার উত্তরখান এলাকায় ভাড়া বাড়িতে নিহত মা জাহানারা বেগম মুক্তা (৪৮), ছেলে কাজী মুহিব হাসান রসি (২৮) ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে আফিয়া সুলতানা মীমের (২০) দাফন সম্পন্ন হয়েছে। তাদের জমিজমা ও সম্পত্তি থাকলেও ছিল না থাকার কোনো ঘর। ভাড়াবাড়ি থেকে রোববার রাতে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুরে সোমবার রাত ৯টার দিকে স্থানীয় কাদির সরকার বাড়ির ঈদগাহ মাঠে তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রাত ৮টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তিনটি ভৈরবের জগন্নাথপুর গ্রামে তাদের বাড়ি পৌঁছে। এ সময় হাজারো প্রতিবেশী ও এলাকাবাসী ছুটে আসে।

রোববার রাতে ঢাকার উত্তরখান এলাকার একটি বাসা থেকে মা জাহানারা বেগম মুক্তা, ছেলে কাজী মুহিব হাসান রসি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে আফিয়া সুলতানা মীমের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ধারণা করছে, কমপক্ষে ৩/৪ দিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মা ও মেয়েকে শ্বাসরোধ এবং ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। তবে বাসায় পাওয়া একটি আত্মহত্যা নোট নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হত্যা না আত্মহত্যার ঘটনা এটি।

নিহত জাহানারা বেগমের স্বামীর নাম মৃত ইকবাল হোসেন। তাদের গ্রামের বাড়ি ভৈরবের জগন্নাথপুর এলাকায়। এখানে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়েছিল পরিবারটি।

বাড়িতে তাদের মাথা গোঁজার মতো ঠাঁই ছিল না। এছাড়াও সাংসারিক অসচ্ছলতা, ছেলে রসির বেকারত্ব, প্রতিবন্ধী মেয়ে মীমকে নিয়ে মানসিক যাতনা ছিল মা ও ছেলের মধ্যে। তবে ঠিক কি কারণে তারা নিহত বা আত্মহত্যা করে থাকতে পারেন, এমন কোনো ধারণা দিতে পারেননি আত্মীয় বা প্রতিবেশীরা।

জাহানারা বেগমের জা (দেবরের স্ত্রী) তানজিনা আক্তার জানান, তার ভাসুর ইকবাল হোসেন বিআরডিবি অফিসের শাখা ম্যানেজার ছিলেন। তিনি ২০১৬ সালে চাকরিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওইসময় তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলা সদরে ভাড়া বাসায় বাস করতেন। স্বামীর মৃত্যুর পর জাহানারা ছেলে-মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। তার ছেলে মুহিব বিবিএ কোর্স সম্পন্ন করে চাকরির প্রত্যাশী ছিলেন। সম্প্রতি শেষ হওয়া ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন তিনি।

প্রতিবেশী শফিক ও মুরাদ জানান, পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ইকবালের ভাইদের সঙ্গে জাহানারার বিরোধ থাকায় বাড়িতে তাদের কোনো থাকার ঘর ছিল না। তাই তারা বাড়িতে খুব একটা আসতেন না। তবে গত দুই মাস আগে বাড়ির পাশের এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন জাহানারা বেগম মুক্তা। সেখানে থেকে আত্মীয়দের সঙ্গে দেন-দরবারে সিদ্ধান্ত হয় সম্পত্তির ভাগ-বাটোয়ারা করতে রমজানের ঈদের পর সালিশ দরবার হবে।

জগন্নাথপুর যে বাড়িতে ভাড়া থাকতেন জাহানারা সেই বাড়ির মালিক মুকুল মিয়া জানান, প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও উত্তরখানে তাদের মালিকাধীন একটি খালি জায়গায় বাড়ি নির্মাণ করতে গত ৪ মে তারা ভৈরবের বাসা ছেড়ে দিয়ে ঢাকায় চলে যান।

তিনি নিহত জাহানারা বেগম মুক্তা ও ছেলে মুহিব হাসান রসির বেশ প্রশংসা করে বলেন, “তারা বেশ ভদ্র, চুপচাপ স্বভাবের ছিলেন। একটি ভালো চাকরি করে মা ও বোনকে নিয়ে সুখের নীড় গড়ে তোলার স্বপ্ন ছিল মুহিবের।” এ নিয়ে প্রায়ই মুহিব তার সঙ্গে কথা বলতেন বলেও তিনি জানান।

এদিকে জানাজায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রতিবেশী তালাত হোসেন বাবলা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক