,

আমাদের প্রেমের কথা বাসায় জেনে যায় : তানজিন তিশা

news-image

বিনোদন প্রতিবেদকঃ প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। সেটা জীবনের প্রয়োজনেই। প্রেম-ভালোবাসা এমন এক আবেগ, যা কখনো কোন কিছু দিয়ে আটকানো যায় না। প্রথম প্রেমের বিষয়টি সব কিছু থেকে একটু আলাদা। প্রথম প্রেমের সে অনুভূতি সহজে ভোলা যায় না।

একদল গবেষক বলছে, প্রথম প্রেম, অনেকটাই স্কাইড্রাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, আর ১০বার লাফ দিলেও সেই আগের স্মৃতিটাই বেশি নাড়া দিয়ে যায়। গবেষকদের মতে, পরের অভিজ্ঞতার চেয়ে প্রথম প্রেমের অভিজ্ঞতার অনেক বিষয় বেশি মনে থাকে। সম্ভবত এর মধ্যে রোমাঞ্চ আর উত্তেজনা ভরা থাকে।

প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারেনি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি জানান, ক্লাস ফাইভে প্রথম প্রেমের চিঠি পান তিনি। প্রেম কি? তখন তার কিছুই বোঝেন না তিনি। কারণ ওই সময়ে, ওই বয়সে খুব কম মানুষই ‘প্রেম’ কি, তা বোঝে।

তিশার ভাষ্য, ‘ওই বয়সে প্রেম কি জিনিস আমি বুঝতাম না। চিঠিগুলো এলাকার এক বড় ভাই, বাসার দারোয়ানের কাছে দিয়ে যেত। তবে মজার বিষয় হচ্ছে, চিঠিতে তিনি নাম লিখতেন না। একদিন সে বড় ভাই চিঠিগুলোর কথা স্বীকারও করে। যাই হোক, ওই বয়সে চিঠি পাঠানো, প্রেম এসবের কিছুই আমি বুঝি না। আমি যখন মতিঝিল মডেল হাইস্কুলের পড়ি, তখন বড় বোনের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল। ছেলেটি কলেজে পড়ত। বোনের বন্ধু হওয়ার কারণে ছেলেটি প্রায় আমাদের বাসায় আসতো। ছেলেটিকে আমার খুব ভালো লাগতো। বোনকে নিয়ে আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। একদিন ছেলেটি আমাদের বাসায়, একটি চিরকুট রেখে যায়। খুলে দেখি সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এভাবে বেশ কয়েক মাস চলতে থাকে আমাদের প্রেম-ভালোবাসা। মাস তিনেকের মাথায় আমাদের প্রেমের কথা বাসায় জেনে যায়। এরপর চলে মা-বাবা বকাবকি। বকা খেয়ে ওইদিন শেষ হয় আমাদের সম্পর্ক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর