,

নতুন ইতিহাস লিখতে চান মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালি লড়াইয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি। ২০১৮ সালের তিনজাতি সিরিজ, নিদাহাস ট্রফি কিংবা গত এশিয়া কাপ— প্রতিটি ফাইনাল বেদনার গল্প হয়ে আছে। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়ে পরাজিত হওয়া যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। স্বাভাবিকভাবে সেই দুঃখ পোড়ায় সমর্থকদের।

এবার ভিন্ন ইতিহাস লিখতে চান মাশরাফি। সোমবার উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়ের পর তিনি বলেন, আগামী ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে। আমরা কখনই ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। এটা আমাদের জন্য বড় সুযোগ শিরোপা জেতার। অবশ্যই আয়ারল্যান্ডের সঙ্গে কঠোর হয়ে খেলতে চাই, দেখি কি হয়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের যে পারফরম্যান্স তাতে ধারণা করা হচ্ছে, এবার আয়ারল্যান্ডে রচিত হবে নতুন ইতিহাস! আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফিরা জিততে পারবেন প্রথমবারের মতো কোনো ফাইনাল!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর