,

কামাল হাসানের জিভ কেটে নিতে চাইলেন মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : মাক্কাল নিধি মাইয়াম বা এমএনএম সংগঠনের প্রতিষ্ঠাতা ও অভিনেতা কামাল হাসানের জিভ কেটে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিননাড়ুর এক মন্ত্রী। সম্প্রতি ‘ভারতের প্রথম সন্ত্রাসবাদী যে একজন হিন্দু’ বলে মন্তব্য করেছেন কামাল হাসান। এরই প্রেক্ষিতে সোমবার এমন মন্তব্য করলেন তামিলনাড়ুর মন্ত্রী কেটি রজেন্ত্র ভালাজি।

বিতর্ক অবশ্য ভালাজির কাছে নতুন কিছু নয়। তিনি দাবি করেন, কামাল হাসানের পার্টি এমএনএম নিষিদ্ধ ঘোষিত হোক। একই সঙ্গে নির্বাচন কমিশন যাতে কামাল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে আর্জিও জানিয়েছেন তিনি।

তামিলনাড়ুন দুগ্ধ ও ডেয়ারি উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বলেছেন, উনি বলেছেন ভারতের প্রথম উগ্রপন্থী ছিল একজন হিন্দু। ওর জিভ কেটে নেয়া উচিত। উগ্রপন্থার কোনও ধর্ম হয় না, না হিন্দু, না মুসলিম।

তিনি বলেন, সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য উনি এসব নাটক করছেন আর এসব কথা বলছেন। আপনি বিষ গিলছেন কেন! (ওর উচ্চারিত) সব কথাই বিষ। হাসানের দল হিংসার বীজ বুনছে। এদের নিষিদ্ধ করা উচিত এবং নির্বাচন কমিশনের উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

এর আগে ভালাজি সংবাদ শিরোনামে এসেছিলেন। একবার তিনি মোদিকে ‘আমাদের বাবা’ উল্লেখ করেছিলেন।-ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর