,

রমজানে জনসম্মুখে অশালীন পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : পবিত্র রমজান মাসে অশালীন পোশাক পরিধান থেকে বিরত থাকার নোটিশ প্রদান করার পরও জনসম্মুখে অশালীন পোশাক পরার দায়ে শাস্তি হিসেবে ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে।

রবিবার মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে ওই নারীদের শাস্তি কার্যকর করা হয়।

রাজ্যের ইসলাম বিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এই শাস্তি বাস্তবায়ন করেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নিউ স্টেইট টাইমস পত্রিকা।
জাহেকের সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন, নোটিশ করার পর রবিবার ৯ ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। এ সময় অশালীন পোশাক পরিধানের দায়ে ওই নারীদের চপেটাঘাত করা হয়।

তিনি বলেন, জাহেক কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় এবং তা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ফাদজুলি জেইন বলেন, ‘অভিযানকালে চপেটাঘাতের পর ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরো ৮ নারীকে জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক না পরার আইন বিষয়ে সতর্ক করা হয়।’

এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর